অ্যাকাউন্ট যেভাবে তৈরি করবেন
সাইটের বাম সাইডবারে একেবারে উপরে লগইন প্যানেলে “নিবন্ধন” নামে একটি অপশন আছে। এই অপশনে ক্লিক করুন। ক্লিক করে ব্যবহারকারী নাম (ইংরেজীতে) ও ইমেইল ঠিকানা পূরণ করুন। “নিবন্ধন” এ ক্লিক করলে আপনার ইমেইলে ইউজার নেম ও পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে।
প্রদর্শিত নাম যেভাবে দেবেন
ব্যবহারকারি নাম দিয়েই আপনাকে লগ ইন করতে হবে এবং আপনার ব্লগের লিংকও এই নামের উপর নির্ভর করবে। লগ ইন করে আপনার প্রোফাইলে প্রবেশ করুন। প্রোফাইলে বাংলায় আপনার প্রদর্শিত নাম দিন। জনসম্মুখে যে নাম দেখাতে চান “পুরো নাম” এর ঘরে সে নাম লিখুন। তারপর একেবারে নিচে “Update Profile” এ ক্লিক করুন।
পাসওয়ার্ড পরিবর্তন করবেন যেভাবে
পাসওয়ার্ড পরিবর্তনের জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে। এরপর বাম সাইডবারের “প্রোফাইল” অপশনে যেতে হবে। সেখানে গেলেই “নতুন পাসওয়ার্ড” নামে একটি অপশন পেয়ে যাবেন। দুইবার টাইপ করে প্রোফাইল আপডেট করে নিন।
পাসওয়ার্ড হারিয়ে গেলে উদ্ধার করবেন যেভাবে
লগ ইন ও নিবন্ধন করুন অপশনের নিচেই “পাসওয়ার্ড হারিয়েছেন?” নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করে ব্যবহারকারি ও ইমেইল বক্সে ব্যবহারকারী নাম বা ইমেইল ঠিকানা লিখে “উদ্ধার” এ ক্লিক করলেই আপনার ইমেইল ঠিকানায় একটি নতুন পাসওয়ার্ড পাঠিয়ে দেয়া হবে। সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। মনে রাখার সুবিধার জন্য আপনার নিজের মত করে স্বয়ংক্রিয় পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন।
আপনার ব্লগের লিংক
আপনি “ব্যবহারকারি নাম” হিসেবে যে ইংরেজি নাম দিয়েছেন সেটার উপরই আপনার ব্লগের লিংক নির্ভর করবে। যেমন কারও ব্যবহারকারি নাম যদি “username” হয় তবে তার ব্লগের লিংক হবে “http://muktolekha.mukul.us/username”। দয়া করে কখনও আপনার প্রোফাইল লিংক পরিবর্তন করবেন না। তাহলে বিভিন্ন লিঙ্ক পদ্ধতি কাজ করবে না।
প্রোফাইল ছবি আপলোড পদ্ধতি
পোস্টে, কমেন্টে আপনার প্রোফাইল ছবি দেখানোর জন্য http://en.gravatar.com সাইটে আপনার এই সাইটে ব্যবহৃত ইমেইলটি দিয়ে নিবন্ধন করুন। নিবন্ধন শেষে যে ছবিটি আপলোড করবেন, সেটিই আপনার প্রোফাইল ছবি হিসেবে মুক্তলেখা সাইটে দেখা যাবে।
পোস্টে ছবি আপলোড পদ্ধতি
সরাসরি ছবি আপলোড করার সুবিধা আপাতত বন্ধ আছে। ছবি আপলোডের জন্য http://tinypic.com/ ব্যবহার করুন। আপলোড করার পর ছবিটির প্রাপ্ত সরাসরি লিঙ্কটি পোস্টে ছবি যুক্ত করার অপশনের মাধ্যমে যুক্ত করুন।
আলোচিত লেখা