বহুদুর দিগন্তের পথ বেয়ে এসেছিলাম
আমি যবে এসেছিলাম তোমার ধরনীতে
পথক্লান্ত পথিকের মত পলকে ধরা দিতে
আমি এসেছিলাম আপন হয়ে আপন করে নিতে
ছিন্নবস্ত্রে উষ্ণতা খুজে শুন্যে বাহু তুলেছিলাম
আমি এসেছিলাম।
তীব্র মধুর চীৎকারে অজানা কোন স্বরে
আমি চাঁদকে, রাতকে, নির্ঘম পেঁচাকে বলেছিলাম
আমার আগমন বার্তা। আমি এসেছিলাম।
দু-চোখ জুড়ে শুন্য দৃষ্টি নিয়ে ব্যাকুল হয়ে
আমি বারে বারে না জেনে প্রতিবারে
একটি মুগ্ধদৃষ্টি চোখকে খুজেছিলাম
আমি এসেছিলাম।
বোধহীন এক বোধ নিয়ে অধীর হয়ে
স্বরহীন এক স্বরের প্রতিক্ষায় ছিলাম
আমি এসেছিলাম।
একলা ধরনীতে সঙ্গী হয়ে এসেছিলে
শুন্য মাঝে বাহু দুটি বাড়িয়ে দিলে
এখন দৃষ্টি শুধু তোমায় খোজে
স্বরহীনা তোমার স্বরের অর্থ বোঝে
এখন বুঝি, এমন চোখই খুজেছিলাম।
যেদিন- আমি এসেছিলাম।










এখানে মনে হয় ডিফল্ট ভাবে বেশে শব্দ দেখাচ্ছে। বিস্তারিত >> অপশনের একটু এডিট দরকার।
প্রথম পাতায় পোস্টের শব্দ কাউন্ট করা হয়। যেহেতু কবিতা, তাই শব্দ বেশি না থাকাতে অন্যান্য পোস্টের তুলনায় প্রথম পাতায় বেশি লাইন দেখাচ্ছে।
প্রথম পাতায় শব্দ গোনার চেয়ে লাইন গুনলে মনে হয় ভালো হয়। তাতে সব পোষ্টের সাইজ এক রকম হবে। প্রথম পাতা সুন্দর দেখাবে তাতে।
প্রথমেই স্বাগতম!
মুকুল ভাই, ডিফল্ট ভাবে মনে হয় বিস্তারিত>> এর আগে বেশি শব্দ দেখানো হচ্ছে। এটা একটু কমিয়ে দিলে ভালো হয়।
কমানো হয়েছে। এরকম হলে চলবে ?
হুমম, চলবে। মানে আমি বলতে চাচ্ছিলাম। প্রথম পাতায় যদি লাইন কাউন্ট করা হয় তাহলে, সব পোষ্টের মাপ এক থাকবে, তাতে সুন্দর দেখাবে। এভাবেও চলবে। আমাকে yahoo বা gtalk এ যোগ করতে পারেন। যদি কোন কু-মতলব দিতারি……… সব গুলা আইডি- nakkhottro
এখানে লাইন কাউন্ড করে না। শব্দ কাউন্ট করে। তাই আপাতত এর পরিবর্তন হবে না। শব্দ বেশি কমালে আবার ছবিসহ পোস্ট প্রথম পাতায় ভালো দেখায় না।