আমার ইচ্ছা জাগে ছুটে যেতে
দুরের কোন সবুজ গাঁয়ে
যেখানে মাটির সোঁদা গন্ধ সুখ ছড়ায়।
সবুজের প্রচন্ড আনন্দে,
শরতের দিনগুলি কেটে যায়।
ইচ্ছা জাগে ছুটে যায়
যেখানে সকাল-দুপুর-সন্ধ্যায়
পাখ পাখালীর কলতানে নেচে ঊঠে প্রাণ
ধানক্ষেত, সবুজের মাঠে
হরেক প্রজাপতি ঝোপ ঝাড়ে উড়ে বেড়ায়।
জলে ভাসা নদীর চর, জেলে-ডিঙ্গি
সবুজ ঘাসে ঝরা শিউলির হাসি
ইচ্ছে জাগে সবার সাথে মিশে যায়।










ইচ্ছা করে। তবে নাগরিক ব্যস্ততায় এখন আর সম্ভব হয়ে উঠে না। কবিতার সহজ সরল আকুতি ভালো লাগলো।
ধন্যবাদ মুকুল ভাই,
মাঝে মাঝে ওই ইচ্ছাটাকে গুরুত্ব দিয়েন