লগ ইন

ব্যবহারকারি:
পাসওয়ার্ড:

| নিবন্ধন | পাসওয়ার্ড হারিয়েছে?

“হায়েনা” — (একটি ছোট গল্প)

একবার একটি হায়েনার ইচ্ছে হয়েছিল মানুষের সঙ্গে বসবাস করতেহায়েনাটি মানুষের মত করে মানুষের রূপে মানুষের শহরে বসবাস পাততে চেয়েছিলহায়েনাটি সেই উদ্দেশ্যে পাতাল পুরি থেকে হাজার মাইল পথ-ঘাট-নদী মাঠ পেরিয়ে হাজির হলো একটি মানুষের শহরে

এই শহরে এসে সে দেখতে পেলো, কিছু মানুষ একজন মানুষের পদার্পনের অপেক্ষা করছেলোকটির আগমনের বার্তায় ফুলের পাঁপড়ি ছিটাচ্ছে তার পদপ্রান্তেঠিক এমুহুর্তে হাজির হলো একটি লাল মোটর কারচারদিক থেকে চারজন ছুটে এসে দরজা খুলে দিললাল মোট গাড়ি থেকে বের হলো লাল পোশাকে আচ্ছাদিত একটা লাল মানুষহায়েনাটির মনে হলো, মানুষটির পরনে কোন কাপড় নেইতার কোন হৃদয়ও নেইহয়ত মানুষটি কোন দিন সূর্যের আলো দেখেনিজোøারাতও তার নজর কাড়েনিচাঁদের আলোয় ভেজেনি তার শরীরমানুষটি হেঁটে হেঁটে একটি বিরাট অট্টালিকায় প্রবেশ করলো যা আকাশ ছুঁয়েছেমানুষটা একটা উঁচু আসনে বসলো যা মানুষের হাড় আর খুলি দিয়ে তৈরী

আরো একটু পরে হায়েনাটি একটা রোমহর্ষক দৃশ্য দেখলঅট্টালিকার ভেতর একটা খুঁটিতে একজন মানুষ বাঁধা আর পাশেই রাম-দা হাতে দাঁড়িয়ে আছে আর একটা মানুষমানুষটা রাম-দার এক কোঁপে বাঁধা লোকটার একটা হাত বিচ্ছিন্ন করে ফেললআকাশ বাতাস কেঁপে উঠলো তার আর্তচিৎকারেকাটা হাতের দিকে তাকিয়ে লাল মানুষটা তা কামড়াতে শুরু করলহায়েনাটি ভয়ার্ত চোখে দৃশ্যটি দেখে নিজের মনে বলে উঠল, “আমার অনেকদিন মাংস খাওয়া হয়নি, আর এখানে মানুষ মানুষের মাংস খাচ্ছে…

হায়েনাটি অস্থির হয়ে ছুঁটতে লাগলছুঁটতে ছুঁটতে থমকে দাঁড়ালো মাঝপথে-কতগুলো মানুষ একজন লম্বা চুলের মানুষকে রাস্তা দিয়ে টেনে হিচঁড়ে নিয়ে যাচ্ছেলম্বা চুলের মানুষটার বসন আলগা হয়ে পড়েছেকালো পিচের রাস্তায় বয়ে গেছে রক্তের চোপলম্বা চুলের মানুষটার আর্তনাদ ঢেকে গেলো মানুষগুলোর আদিম উল্লাসেহায়েনাটির প্রাণ হাঁসহাঁস করতে লাগলসে প্রাণপণে ছুঁটতে লাগলতার চোখে বিস্ময় ও প্রশ্নের চিহ্নশহরের শেষ প্রান্তে এসে হায়েনাটি নিজের দাঁত দিয়ে মাটি খুঁড়তে লাগলএবং একটি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, “আমার স্বজাতি অনেক উত্তম ছিলএসব দানব মানুষদের র্কীতিকলাপ দেখে বেঁচে থাকতে লজ্জা হচ্ছে…তাই কবর খুঁড়ছি

৫ টি মন্তব্য @ “হায়েনা” — (একটি ছোট গল্প)

মন্তব্য করুন

 

 

 

আপনি ব্যবহার করতে পারেন এই এইচটিএম এল ট্যাগগুলো

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

:wink: :-| :-x :twisted: :) 8-O :( :roll: :-P :oops: :-o :mrgreen: :lol: :idea: :-D :evil: :cry: 8) :arrow: :-? :?: :!: