গ্রাফাইটের সাথে কাদামাটি মিশিয়ে পেনসিল তৈরী হয়। ১৭৯৫ সালে নিকোলাস কন্টি নামে এক ফ্রান্সিস নাগরিক পেনসিল তৈরী করেন। প্রাচীন গ্রিক ও রোমানরা পেনসিল ব্যবহার করত বলে জানা যায়। আঠারো শতকের শেষের দিকে কাঠের ভেতর গ্রাফাইট ভরে কাঠপেনসিল তৈরী করা হয়। মূলত উনিশ শতকের মাঝামাঝি সময়ে মেশিনে পেনসিল বানানো শুরু হয়।
গ্রাফাইট খুব নরম। এর সাথে কাদামাটি মেশালে এটি শক্ত হয়। গ্রাফাইটের সাথে কাদামাটির পরিমাণ কমবেশি করে শীষেকে অপেক্ষাকৃত নরম বা শক্ত করা যায়। মিশ্রণে গ্রাফাইটের পরিমাণ বেশি আর কাদামাটির পরিমাণ কম হলে শীষ হবে অপেক্ষাকৃত নরম। আর গ্রাফাইটের পরিমাণ কম হলে শীষ হবে অপেক্ষাকৃত শক্ত।










গবেষণা করতেছেন মনে হয়!
ভালো লাগলো।
ধনয়বাদ, গবেষণাও হতে পারে
মুক্তলেখা কিছুদিন ওপেন করতে পাবিনি
ওয়ার্ডপ্রেস ভার্সন আপগ্রেড করাতে পুরোনো কয়েকটা প্লাগইন সমস্যা তৈরি করেছিলো। তাই মুক্তলেখা ঠিকমত কাজ করেনি।
ধন্যবাদ এখন ঠিকমত করলেই হয়