লগ ইন

ব্যবহারকারি:
পাসওয়ার্ড:

| নিবন্ধন | পাসওয়ার্ড হারিয়েছে?

উপদেশ নামা

বাবা শুনে যাও
তোমার চশমাটা ঠিক করে নাও
একটু কাৎ করে..
যেন ঘাড় কাৎ না হয়।
কালো চশমা
দেখবে ঝাপসা
কি দশাই না হয়েছিল আমার
তোমার মত কাল চশমা পায়নি বলে
ত্রিশ বছর ধরে
খুব পরিপাটি করে
চশমা পরেই একাজ শুরু করেছিলাম
একটু কষ্ট করলে..
অভ্যাসটা রপ্ত হয়ে যাবে।
পরিচিত কাউকে দেখলে
চশমার ফাঁক দিয়ে দেখবে
অতিরিক্ত আবেগ প্রবণতা বাদ দেবে
আত্মীয়ের সাথে কথা বলবে না।
টাকা নিতে সংকোচ করবে না
ঘুষের দোকানে চাকরী..
তাও কেরানিগিরী।
দেখোনা আমায়
বড় এসিওয়ালা গাড়ী নিয়ে বাড়ী ফিরি।
অফিসের কাজ আমার
শুধুই টাকা নেওয়া
টাকায় টাকায় ঘর দোর ভরে দেওয়া।
আমার সন্তান বড় হবে
তার বাড়ী হবে গাড়ি হবে
আমার চেয়েও..
বাড়তি টাকা হবে
সোনার পালংকে তার
থাকা হবে।
একটি বউ থাকবে
তার চুলে মনি-মুক্তার বিনি থাকবে।
বাবা, আমি চলে যাচ্ছি..
বলে যাচ্ছি,
আমার একটি ওচিয়ত থাকবে
কোন দিন বউ মা’র একটি চোখ নষ্ট হলে
তাকে আর একটি হীরের চোখ পরাবে।

৩ টি মন্তব্য @ উপদেশ নামা

মন্তব্য করুন

 

 

 

আপনি ব্যবহার করতে পারেন এই এইচটিএম এল ট্যাগগুলো

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

:wink: :-| :-x :twisted: :) 8-O :( :roll: :-P :oops: :-o :mrgreen: :lol: :idea: :-D :evil: :cry: 8) :arrow: :-? :?: :!: