নাব্যতা হারালে নদী’র বুকে খাঁ খাঁ চর জাগে
জালছেঁড়া নদীও গতি হারায় পলির স্তুপে;
অথবা আমরাই পোড়াই নদী’র শ্মশান,
তার রুপালী জমিনে চিক চিক ক্রুর হাসি।
উঠোনে জাল পাতি রোদের শরীরে মেলে
লেগে থাকা আবর্জনা বাছি পরম যত্নে;
মাছ শিকারে যাবো পূর্বপুরুষের মতো,
জীবনের টানে জীবিকার টানে।
আহা! মাছেরা উদ্বাস্তু, জল নেই জালছেঁড়া নদীর বুকে;
শুন্য জাল বুভুক্ষু ভিটায় দোলে…
- – -
মাইজদী, নোয়াখালী
১৮ মে, ২০০৮










টেস্ট কমেন্ট
পরীক্ষামূলক মন্তব্য
টেস্ট
Test
test comment
কিবোর্ডে টাইপ করতে সংশ্লিষ্ট কিবোর্ড ক্লিক করে নিন *
আহা! মাছেরা উদ্বাস্তু,……
শেষ পর্যন্ত মাছেরাও!!! ভাল