লগ ইন

ব্যবহারকারি:
পাসওয়ার্ড:

| নিবন্ধন | পাসওয়ার্ড হারিয়েছে?

ধেয়ে আসছে তোমার দিকে

ধেয়ে আসছে তোমার দিকে

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৬


উ হু! এরকম সাপের মত পেঁচিও না;
চুপচাপ দাঁড়াও, ঠিক মৌন সন্যাসীর মত।
তোমার চোখযুগল এখনো তিরতির করে কাঁপছে।
চোখ বন্ধ কর, স্থির হও;
চিবুকটা তুলে ধরো সামান্য।
হু, এবার ঠিক আছে;
লক্ষ্ণী মেয়ের মতো আচরণ!
এভাবেই থেকো আরো কিছুক্ষণ।
জানোই তো, পালাতে পারবেনা,
ঠেকাবার কোন উপায় নেই-
সহস্র চুম্বন ধেয়ে আসছে তোমার দিকে…

নোয়াখালী
২৮ ফেব্রুয়ারি ২০০৮

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে ।

  • ১০৭ টি মন্তব্য
  • ৫৭১ বার পঠিত,
Send to your friend Print

রেটিং দিতে লগ ইন করুন

পোস্টটি ২৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

১. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩৯
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: খাইছে আমারে !!!! …. :):)
জুটিল !!!!!!!!

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪১

লেখক বলেছেন: যাক বাবা বাঁচা গ্যালো! কুটিল যে কইলা না, তাতেই খুশি!!! ;)

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪১

লেখক বলেছেন: মাত্র লিখলাম কিন্তু!!! :)

২. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪৪
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: তুমি বলে জীবিত থিকা ‘বিবাহিত’ হইতাছো !!!

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪৮

লেখক বলেছেন: এসব অপপ্রচারে কান দিও না। X(

৩. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪৬
comment by: পিচ্চি বলেছেন: আমি পড়বো না। আম্মু বকবে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪৯

লেখক বলেছেন: পিচ্চি, ছোটদের সবকিছু পড়তে নেই। যাও ঘুমাও গিয়ে। B-)

৪. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪৯
comment by: শওকত হোসেন মাসুম বলেছেন: ভাল তো।

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই। :)

৫. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫২
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: মুকুল ….. খবর কিন্তু একদম পাকা । লাড্ডু খাইবা খাও .. কথা প্যাচাও কেন ?? :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫৬

লেখক বলেছেন: ধুর মিয়া!!! সব ফাও কাহিনী!!! গরীবের আবার কিসের বিবাহ!!! :|
মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) এর লক্ষ্যমাত্রা অর্জনের আগে কোন বিবাহ না। অর্থাৎ ২০১৫ সালের আগে এসব হবে টবে না! ;)

৬. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫৪
comment by: নাজিম উদদীন বলেছেন: ওয়াও !!

ঠিক সুচিত্রা সেনের মত পোজ দিয়ে দাঁড়ানো।

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫৭

লেখক বলেছেন: থ্যাঙ্কু B-)

৭. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫৫
comment by: ফাহমিদুল হক বলেছেন: আরেকটু ভালো করার স্কোপ ছিল।
কামনামদিরতা …

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫৮

লেখক বলেছেন: যা মনে এসেছে লিখেছি। আমার সাধ্যই এইটুকু ফাহমিদ ভাই। পড়ার জন্য কৃতজ্ঞতা। :)

৮. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫৯
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: ও আচ্ছা !!! ভালো থাইকো .. ল্যাজ যত দেরিতে কাটা পরে ততই মঙ্গল ;)

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০৩

লেখক বলেছেন: হু ম ম। আগে তোমরা করো, তারপর… ;)

৯. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০২
comment by: এস্কিমো বলেছেন: সর্বনাশ – হাজার হাজার চুন্মন………..

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:০৫

লেখক বলেছেন: এ আর এমন কি!!! ব্যাপারস না!!! B-)

১০. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১২
comment by: নির্বাসিত বলেছেন: খুবই ভাল লেগেছে। অনেককিছুই বললেন তেমন কিছু না বলে। আজকাল এরকম ভাল কবিতা বেশী দেখি না।
আচ্ছা-টাইটেলটা বদলানো যায়না?

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ নির্বাসিত ভাই। কৃতজ্ঞতা। :)

টাইটেলের ব্যাপারে আপনার পরামর্শটা জানালে খুশি হবো।

১১. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২০
comment by: সাইফুর বলেছেন: ছি: কি অশ্লীল….:)
মুকুলের ঘটনা কি? …হে হে হে;)
+

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২২

লেখক বলেছেন: ছি: কি অশ্লীল…. ছোট মানুষ এইগুলা পড়ে না!!! B-);):P

১২. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২৩
comment by: ভাঙা চাঁদ বলেছেন: ভালো লাগল,,,তবে একা একা এগুলা কল্পনা করলে কেবল কষ্টই বাড়ে……।

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২৪

লেখক বলেছেন: হু ম ম। বড় নিদারুণ সত্য! B-)

১৩. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৩
comment by: বালুকাবেলা বলেছেন: অসাধারন!!!!!!!++++

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৭ span>

লেখক বলেছেন: ধন্যবাদ বালুকাবেলা :)

১৪. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪১
comment by: তাসু বলেছেন: ছি: ছি, মুকুল ভাই। বউরে চুমা দেন, ভালা কতা। আন্ধার রাইতে দেন। আংগো লাইন হোলাহাইনের সামনে দিতে বুঝি আন্নের শরম করেনা?

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৪৩

লেখক বলেছেন: আস্তাগফেরুল্লাহ। আমি তো নিজের কথা কই নাই। আপনাগো মত নতুন প্রজন্মের কথা ভাইবাইতো লিখছি। আমাদের সময় কি এসব ছিলো!!! ;)

১৫. ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১৫
comment by: সমালোচনাকারী বলেছেন: (+)*****4…………জটিলস!!!

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৪৮

লেখক বলেছেন: জটিলস কমেন্ট!!! (…………….) দিয়া কি বুঝাইলেন? B-)

১৬. ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:১৩
comment by: মুতয বলেছেন:
+

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৪৯

লেখক বলেছেন: থ্যাঙ্কু মাথু :)

১৭. ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:২৪
comment by: ফারহান দাউদ বলেছেন: খাইসে:)

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৫০

লেখক বলেছেন: খাইছে!!! B-)

১৮. ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:০৩
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: ঠেকাবার কোন উপায় নেই-
সহস্র চুম্বন ধেয়ে আসছে তোমার দিকে…

আশপাশে তো কেউ নেই…..!?
+ ভালো লেগেছে। ৯৪.৫/১০০

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৫১

লেখক বলেছেন: কোথাও কেউ নেই B-)

১৯. ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৫৫
comment by: ফকির ইলিয়াস বলেছেন: প্রেম কি তবে সহস্র কাননের ফুল !!!!

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৫২

লেখক বলেছেন: অযুত নিযুত কাননের ফুল B-)

২০. ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:০৪
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালো হইছে মুকুল……
ভালো থেকো…

শুভেচ্ছা নাও।

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ সাজি আপু। তোমাকেও শুভেচ্ছা। :)

২১. ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৫০
comment by: মাহবুব সুমন বলেছেন: :)

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৭

লেখক বলেছেন: :D

২২. ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:১২
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: ভালো হয়েছে। ধন্যবাদ

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও :)

২৩. ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৫৫
comment by: মানুষ বলেছেন:
কিসের বা কষ্ট তাহে, কিসের বিষাদ
যদিও এ ওষ্ঠ মম না পারিল নিতে কোন সূন্দরীর অধরের স্বাদ
নাহি তাতে খেদ মোর, তাহা লাগি এতটুকু দুঃখ না করি;
আমার তো আছো তুমি সুকোমল, স্ব্যাস্থবতি, বালিশসুন্দরী!!!!

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৩৬

লেখক বলেছেন: দেইখো আবার, বালিশের তুলো ঘরময় উড়াউড়ি শুরু করে না দেয়!!! B-) ;)

২৪. ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৫
comment by: প্রণব আচার্য্য বলেছেন: ভাই, মারাত্মক লেখছেন@!

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ প্রণব B-)

২৫. ২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০০
comment by: নিবেদীতা বলেছেন: মুকুল ভালৈছে।
+++++

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ নিবেদী

২ টি মন্তব্য @ ধেয়ে আসছে তোমার দিকে

মন্তব্য করুন

 

 

 

আপনি ব্যবহার করতে পারেন এই এইচটিএম এল ট্যাগগুলো

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

:wink: :-| :-x :twisted: :) 8-O :( :roll: :-P :oops: :-o :mrgreen: :lol: :idea: :-D :evil: :cry: 8) :arrow: :-? :?: :!: