লগ ইন

ব্যবহারকারি:
পাসওয়ার্ড:

| নিবন্ধন | পাসওয়ার্ড হারিয়েছে?

নাকফুল

নাকফুল

১২ ই মার্চ, ২০০৮ রাত ৯:৪২

গত ঈদে সালোয়ার কামিজ কিনে দিতে চাইলাম,
নিলে না;
ব্রেসলেট দিতে চাইলাম
তাও না।
শেষমেষ নিলে একজোড়া সাদা পাথরের কানের দুল,
নকল হীরের দ্যূতি ছড়ানো;
খুব বেশি দামী কিছু নয়, একদিনের রোজগার।

ইচ্ছে ছিলো খুব শীঘ্রই কিনে দেবো
আশ্চর্য সুন্দর একটি নাকফুল
তোমার পছন্দের,
হোক না যতই দামী,
হোক না কয়েক মাসের বেতন সমান,
হোক না দূর্লভ;
এ দোকান সে দোকান ঘুরে
সময় নিয়ে ঠিকই খুঁজে বের করতাম।

ইচ্ছে ছিলো খুব শীঘ্রই তোমাকে কিনে দেবো
আশ্চর্য সুন্দর একটি নাকফুল।
তোমাকে নাকফুল কিনে দেয়া আর হলোনা…

নোয়াখালী
১২ মার্চ ২০০৮

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতাকবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০০৮ রাত ৯:৪২


  • ৮৪ টি মন্তব্য
  • ৪২৯ বার পঠিত,
Send to your friend Print

রেটিং দিতে লগ ইন করুন

পোস্টটি ২১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

১. ১২ ই মার্চ, ২০০৮ রাত ৯:৪৫
comment by: হমপগ্র বলেছেন: সুন্দর হইছে মুকুল ভাই+

১২ ই মার্চ, ২০০৮ রাত ৯:৪৯
লেখক বলেছেন: ধন্যবাদ ইমরোজ। শুভেচ্ছা।
২. ১২ ই মার্চ, ২০০৮ রাত ৯:৪৭
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন:
+
কিনে দেওয়া কেনো হলনা! হয়তো দুর্লব এই সাধ্যের মধ্যে কিছুটা সেতু বন্ধন ছিল।
ছোট কাব্যিক এই জমকালো লেখাটিতে কিনে দেওয়ার মধ্যে একটা আনন্দ ছিল। কিন্তু বাস্তব
ে হয়তো কেনা হয়নি। অপরিনামদর্শী সেইজন যেইজন তাহার জন্য দুর্লব কিছু কেনা হয়েছে…………………চুলচেরা কিছু বাধ নাই………………+
১২ ই মার্চ, ২০০৮ রাত ৯:৫১
লেখক বলেছেন: দীর্ঘ সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ ভাস্কর ভাই। শুভেচ্ছা।
৩. ১২ ই মার্চ, ২০০৮ রাত ৯:৫২
comment by: রাকিব বলেছেন: ভাস্করদা..আমার পোষ্টে আর আসছেন না কেন?..আরও কিছু দিলাম তো..
১২ ই মার্চ, ২০০৮ রাত ৯:৫৪
লেখক বলেছেন: কাহিনী কি? আমার পোস্টে আইসা আমার লেখা লইয়া কথা না কইয়া ভাস্কর’দার লগে আলাপ? ;)
৪. ১২ ই মার্চ, ২০০৮ রাত ৯:৫৫
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: খুব ভালো লাগলো মুকুল………….
অনেক ভালো হয়েছে ভালোবাসার প্রকাশ।
একদিন আসবে দেখা যাবে যুবকেরা চিঠিতে সাজাবে তোমার কবিতার লাইন………সেইদিন বেশীদুরে না।
লিখতে থাকো।
শুভেচ্ছা।
১২ ই মার্চ, ২০০৮ রাত ৯:৫৯
লেখক বলেছেন: কি যে বলো সাজি’পু!!! :`>

আমি কি ছাতা লিখি!!! :`>

যুবকেরা পড়বে না জানি। তোমরা যে পড়ছো, সেই আমার আনন্দ। ভালো থেকো। শুভেচ্ছা।

৫. ১২ ই মার্চ, ২০০৮ রাত ১০:০১
comment by: রাতিফ বলেছেন: আপনার নাকফুল কিনে দেয়া লাগবে না…….।যে কবিতা লিখেছেন তি যথেষ্ট……..তার জন্য অনন্য উপহার।
১২ ই মার্চ, ২০০৮ রাত ১০:০৬
লেখক বলেছেন: হা হা হা। কবিতায় কি অর্থ আসে ভাই? কবিতায় এখন কেউ আপ্লুত হয় না!!! সেই দিন গত হয়েছে অনেক আগেই…
৬. ১২ ই মার্চ, ২০০৮ রাত ১০:০৪
comment by: রাকিব বলেছেন: হুমম..নাকফুল জিনিসটা আমার পছন্দ না..আপনেও তো আমার পোষ্টে ঢুকেন না!..
১২ ই মার্চ, ২০০৮ রাত ১০:০৮
লেখক বলেছেন: আসলে আপনার পোস্ট দেয়ার সময় হয়তো আমার সাথে মেলেনা। তাই দেখা হয়ে উঠে না। সময় করে দেখবো নিশ্চয়। শুভেচ্ছা।
৭. ১২ ই মার্চ, ২০০৮ রাত ১০:০৬
comment by: মানুষ বলেছেন:
কতোবার ভেবেছিনু বাজেট ভুলিয়া
তোমর পরনে দিব কাতানো তুলিয়া
চরণে খড়ম দেব মূল্য পাঁচশ আসি
বলিব তোমারে সখি কতো ভালবাসি…
১২ ই মার্চ, ২০০৮ রাত ১০:০৯
লেখক বলেছেন: মারহাবা মারহাবা। আলাদা পোস্ট দাও মানু। :) ght="22" src="http://www.somewhereinblog.net/smileys/emot-slices_03.gif" width="23" />
৮. ১২ ই মার্চ, ২০০৮ রাত ১০:০৭
comment by: অলৌকিক হাসান বলেছেন:

মুকুল কবিতাটা পছন্দ হছৈ।
+++++++++

১২ ই মার্চ, ২০০৮ রাত ১০:১১
লেখক বলেছেন: আরে! অলৌকিক হাসান ভাই যে!!! কেমন আছেন? অনেক দিন পর! নব বিবাহিত জীবন আশা করি ভালো কাটছে। আপনাদের যুগল জীবন সুখের হোক। ভাবীকে শুভেচ্ছা। :)
৯. ১২ ই মার্চ, ২০০৮ রাত ১০:১০
comment by: শফিউল আলম ইমন বলেছেন: মুকুল ভাই অনেক সুন্দরভাবে অনুভূতির প্রকাশ করেছেন।+++++
অনেক ভালো থাকুন।
১২ ই মার্চ, ২০০৮ রাত ১০:১৬
লেখক বলেছেন: ধন্যবাদ ইমন। ভালো থাকবেন। শুভেচ্ছা।
১০. ১২ ই মার্চ, ২০০৮ রাত ১০:১৫
comment by: অলৌকিক হাসান বলেছেন:

হ বিয়া শাদী লইয়া বিজি আছিলাম বইলা ব্লগে আইতারিনাই।

১২ ই মার্চ, ২০০৮ রাত ১০:১৮
লেখক বলেছেন: ভাবীরে আপনার পছন্দ হৈছে কি না জানিনা। তয় আমার পছন্দ হৈছে। আমাদের কিউট ভাবীকে সালাম জানাইয়েন। :)
১১. ১২ ই মার্চ, ২০০৮ রাত ১০:১৯
comment by: ২য় জীবনানন্দ বলেছেন: কিনে দেয়া হল না কেন? নাকফুল পরার পরান কি হারিয়ে গেছে।
১২ ই মার্চ, ২০০৮ রাত ১০:২১
লেখক বলেছেন: মানুষই যদি না থাকে, নাকফুল কিনে কি হবে!!!/:)
১২. ১২ ই মার্চ, ২০০৮ রাত ১০:২২
comment by: আকাশচুরি বলেছেন: বস, নাকফুল কেনা হইলো না কেন???

++

১২ ই মার্চ, ২০০৮ রাত ১০:২৪
লেখক বলেছেন: নাকফুল পরার মানুষটা থাকবে হবে তো! :(
১৩. ১২ ই মার্চ, ২০০৮ রাত ১০:৫৫
comment by: বড় হুজুর বলেছেন: গেলো কই?
১২ ই মার্চ, ২০০৮ রাত ১১:০০
লেখক বলেছেন: মহা মুশকিল!!! এইটা আত্মকাহিনী লিখছি না কি? ইহা কোবতে! ;)
১৪. ১২ ই মার্চ, ২০০৮ রাত ১১:১৫
comment by: ভালো-মানুষ বলেছেন:
ছ্যাঁকা কেইস? উনার বিয়ে হয়ে গেছে অন্য কারো সাথে (অন্য কারো কাছ থেকে নাকফুল নিয়েছে)?
১৩ ই মার্চ, ২০০৮ রাত ৮:২১
লেখক বলেছেন: বেশি বেশি ভাবছেন!
:P
১৫. ১৩ ই মার্চ, ২০০৮ রাত ২:২৮
comment by: ফারহান দাউদ বলেছেন: মানুষ রে +,আপনারে সমবেদনা।
১৩ ই মার্চ, ২০০৮ রাত ৮:২২
লেখক বলেছেন: আমারে সমবেদনা!!! কাহিনী কি? সবাই ভাবতাছে ঘটনা আমার নিজের জীবনে হুবহু ঘটছে!!! :-*
১৬. ১৩ ই মার্চ, ২০০৮ সকাল ৭:০১
comment by: রাশেদ বলেছেন: ভাল্লাগছে।
১৩ ই মার্চ, ২০০৮ রাত ৮:২৩
লেখক বলেছেন: ধন্যবাদ ঢ়াশু :)
১৭. ১৩ ই মার্চ, ২০০৮ সকাল ৭:০৪
১৩ ই মার্চ, ২০০৮ রাত ৮:৩১
লেখক বলেছেন: ধন্যবাদ শান্ত :)
১৮. ১৩ ই মার্চ, ২০০৮ সকাল ৭:১৯
comment by: দূরন্ত বলেছেন: + দিলাম।
১৩ ই মার্চ, ২০০৮ রাত ৯:৩৩
লেখক বলেছেন: ধন্যবাদ দূরন্ত :)
১৯. ১৩ ই মার্চ, ২০০৮ সকাল ১০:৩০
comment by: এস্কিমো বলেছেন: ইচ্ছে ছিলো খুব শীঘ্রই তোমাকে কিনে দেবো
আশ্চর্য সুন্দর একটি নাকফুল।
তোমাকে নাকফুল কিনে দেয়া আর হলোনা…

- জনগন জানতে চায়, কেন?

১৩ ই মার্চ, ২০০৮ রাত ৯:৩৪
লেখক বলেছেন: জনগণকে অন্ধকারে রাখতে খুব মজা!!! ;)
২০. ১৩ ই মার্চ, ২০০৮ সকাল ১০:৫৪
comment by: কাঙাল মামা বলেছেন: নিরবে পিলাচ :|
style="text-align:left;"> ১৩ ই মার্চ, ২০০৮ রাত ৯:৩৪
লেখক বলেছেন: সরবে ধন্যবাদ :)

(নিরবে দিলেন ক্যান? কাহিনী কি আপনার নিজের সাথে মিলে গ্যালো?) ;)

২১. ১৩ ই মার্চ, ২০০৮ সকাল ১১:১৮
comment by: জানা বলেছেন: অসম্ভব সুন্দর একটি আবেগময় আক্ষেপ! সোনালী রোদের রং গাঢ় হতে হতে সময় গড়িয়ে, মিষ্টি গোধুলী পেরিয়ে যেন একটি জোনাকীর ‘জোনাকী’ হয়ে ওঠা হলো না!

উল্টো করেই বল্লাম @মুকুল ।

প্রিয় রাগ ‘আসাবরী’ মনে অনুরনণ তোলে।

খুব ভাল লাগলো।

১৩ ই মার্চ, ২০০৮ রাত ৯:৪০
লেখক বলেছেন: আপনার এত ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো। :)

আপনার চমৎকার মন্তব্য পড়ে বোঝা যায়, আপনার লেখার হাত ভালো। তাহলে লিখছেন না কেন? না কি ভিন্ন নিকে লেখালেখি করেন? ;)

ভালো থাকবেন। শুভেচ্ছা।

২২. ১৩ ই মার্চ, ২০০৮ সকাল ১১:২১
comment by: জানা বলেছেন: হা, হা, হা…। খুব মজার হয়েছে প্যারোডিটা @মানুষ।
১৩ ই মার্চ, ২০০৮ রাত ৯:৪০
লেখক বলেছেন: আমাদের মানু স্বভাব কবি :)
২৩. ১৩ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:৫৭
comment by: সামী মিয়াদাদ বলেছেন:

আহারে!!!! কাহিনী কি?

১৩ ই মার্চ, ২০০৮ রাত ৯:৪১
লেখক বলেছেন: আপনার মন খারাপ হৈলো ক্যান? সেইম কাহিনী না কি? ;)
২৪. ১৩ ই মার্চ, ২০০৮ দুপুর ২:১৮
comment by: প্রীটি সোনিয়া বলেছেন: ছবির নাকফুল টা খুব সুন্দর ++ আপনার কোবতেটা ও সুন্দর লেগেছে।
১৩ ই মার্চ, ২০০৮ রাত ৯:৪১
লেখক বলেছেন: ধন্যবাদ প্রীতি সোনিয়া :)
২৫. ১৩ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৪০
comment by: কাঙাল মামা বলেছেন: পুসটের নাকফুলটা বেপক। কিনতু এটা কেমনে পড়ে আল্লাহ মালুম :(
১৩ ই মার্চ, ২০০৮ রাত ৯:৪৩
লেখক বলেছেন: আমিও বুঝতাছি না এটা ক্যামনে পড়ে :-&
tyle="border:0 solid rgb(240,240,240);color:#d0d0d0;float:left;height:18px;left:-3px;position:relative;top:-3px;width:18px;padding:0;">২৬. ১৩ ই মার্চ, ২০০৮ রাত ৯:২০
comment by: এস এম বাবু বলেছেন: খুব ভালো লাগলো!!+
১৩ ই মার্চ, ২০০৮ রাত ৯:৪৪
লেখক বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন। শুভেচ্ছা। :)
২৭. ১৩ ই মার্চ, ২০০৮ রাত ৯:২২
১৩ ই মার্চ, ২০০৮ রাত ৯:৪৫
লেখক বলেছেন: ধন্যবাদ প্রাকৃত :)
২৮. ১৩ ই মার্চ, ২০০৮ রাত ৯:৪৪
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
সহব্লগার ক’জন বন্ধু দেখি নাকফুল কেনো দেয়া হলোনা প্রশ্ন করছেন !

*আরে ভাইয়েরা ! নাকফুল যদি দেয়াই হতো তাহলে চমৎকার এ- কবিতা কোত্থেকে আসতো ?

*নাকফুল দিলেতো সঙ্গেই থাকতো ! মুকুল ভাই তখন বিবাহীত বা মৃত হিসেবে আমাদের কাছে আসতো ;)

১৩ ই মার্চ, ২০০৮ রাত ৯:৪৬
লেখক বলেছেন: শিপন ভাই কাহিনীটা ধরতে পারছেন!!! ম্যায় জিন্দা হু!!! B-)
২৯. ১৩ ই মার্চ, ২০০৮ রাত ৯:৪৬
comment by: মৈথুনানন্দ বলেছেন: ভালোবাসায় মোড়ানো প্রতিটি প্রিয় সম্পর্কেই কোনো পরীক্ষা-নিরীক্ষা…ঠিক-ভুল…সত্যি-মিথ্যা ইত্যাদি কোনো কিছুরই স্থান নেই। দরকার শুধু চূড়ান্ত আত্মসমর্পণের, স্রোতে ভেসে চলার, কারণ ভালোবাসাই ঈশ্বর। তিনি সাত যোজন দূরের কোনো স্বর্গে থাকেন না – নীড় পাতেন বিশ্বাসীর হৃদকমলে।

তোমার কমেন্ট্টা এক্টু আগে খুঁজে পেলুম। প্রমাণ কথাটা আমার একেবারেই নাপসন্দ – কেন সে তো প্রথমেই বন্নু। প্রফেশ্ন্যাল অব্লেগেশ্নগুলো শেষ হওয়া মাত্র চলে আসবো। আবার জিগায়! আরে, বাংলাদেশে এখন তো আমার ভরা সংসার, এত্তোগুলো পুঁচকি বোন…।

তবে আমার কিন্তু এক দিনের রাজা হওয়ার একটা খায়েশ আছে। মানে, যখন যাবো, আমায় কিন্তু বেশ মালাটালা দিয়ে বরণ করে নিতে হবে – রাজী?

১৩ ই মার্চ, ২০০৮ রাত ৯:৫০
লেখক বলেছেন: আবার জিগায়!!! ত্বরা কইরা আইসো।

মৈথু’দার আগমন
শুভেচ্ছা সরগরম! :D

১৩ ই মার্চ, ২০০৮ রাত ৯:৫১
লেখক বলেছেন: ভালোবাসায় মোড়ানো প্রতিটি প্রিয় সম্পর্কেই কোনো পরীক্ষা-নিরীক্ষা…ঠিক-ভুল…সত্যি-মিথ্যা ইত্যাদি কোনো কিছুরই স্থান নেই। দরকার শুধু চূড়ান্ত আত্মসমর্পণের, স্রোতে ভেসে চলার, কারণ ভালোবাসাই ঈশ্বর। তিনি সাত যোজন দূরের কোনো স্বর্গে থাকেন না – নীড় পাতেন বিশ্বাসীর হৃদকমলে।

আপনার এই কথাগুলো দূর্দান্ত লাগছে। ধন্যবাদ হে কবি।

an style="border:0 solid rgb(240,240,240);color:#d0d0d0;float:left;height:18px;left:-3px;position:relative;top:-3px;width:18px;padding:0;">৩০. ১৩ ই মার্চ, ২০০৮ রাত ১০:০১
comment by: কাল্‌বেলা বলেছেন:
কোবতে ভালো লেগেছে মুকু ভাই। মানুর প্যারোডিটা ও ।
১৩ ই মার্চ, ২০০৮ রাত ১০:০৫
লেখক বলেছেন: হে হে। মুকু’র সাথে ভাই টাইটেলটা ঠিক মানায় না। “মুকু” বললে শুধুই “মুকু” বলতে হবে। :)
৩১. ১৩ ই মার্চ, ২০০৮ রাত ১০:৩৮
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: কে সেই অভাগা ভাগ্যবতী ? আপনার কবিতা তো আমাদের মন ভরিয়ে দিল , কিন্তু কবিতা দেখে তার কি হলো ?
১৩ ই মার্চ, ২০০৮ রাত ১০:৪১
লেখক বলেছেন: এই কবিতা ব্লগের বন্ধুরা ছাড়া আর কেউ দেখার কথা না… :(
৩২. ১৩ ই মার্চ, ২০০৮ রাত ১০:৪২
comment by: কাল্‌বেলা বলেছেন:
অধিকারটা দিয়ে দিলেন বলে ধন্যবাদ মুকলা!
১৩ ই মার্চ, ২০০৮ রাত ১০:৪৪
লেখক বলেছেন: স্বাগতম :)
৩৩. ১৩ ই মার্চ, ২০০৮ রাত ১০:৪৮
comment by: চিকনমিয়া বলেছেন: আমি কইচিলাম না, মুকলার ঘ্যাটনা খারাপ;)
১৩ ই মার্চ, ২০০৮ রাত ১০:৫০
লেখক বলেছেন: আমার ঘটনা যাই হোক, তুমারে কিন্তু চিনছি চিকনা!! ;)
৩৪. ১৩ ই মার্চ, ২০০৮ রাত ১০:৫২
comment by: চিকনমিয়া বলেছেন: মুকলায় আমাররে চিনলেই কিতা আর না চিনলেই কিতা
বন্ধু তো আচিরে, ও মেরে দোস্ত:)
১৩ ই মার্চ, ২০০৮ রাত ১০:৫৭
লেখক বলেছেন: তা তো বটেই ও মেরে দোস্ত :)

(তুমার একই কমেন্ট দুইটা আসায় একটা মুইছা ফালাইলাম)

৩৫. ১৩ ই মার্চ, ২০০৮ রাত ১১:১৮
comment by: কাঙাল মামা বলেছেন: লেখক বলেছেন:নিরবে দিলেন ক্যান? কাহিনী কি আপনার নিজের সাথে মিলে গ্যালো? ;)

> আপনে অনেক চালাক :|:( div>

১৩ ই মার্চ, ২০০৮ রাত ১১:২০
লেখক বলেছেন: কাইন্দো না কাইন্দো না
আহারে বাছা আমার!! :(

নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ো… B-)

৩৬. ১৪ ই মার্চ, ২০০৮ রাত ১:২২
comment by: কাঙাল মামা বলেছেন: মনটা কি এতই সস্তা যে যখন খুশি যারে তারে দিয়া দিমু? :(

আমার ঐ মাইয়াটারেই চাই :(

১৪ ই মার্চ, ২০০৮ রাত ৮:২০
লেখক বলেছেন: আপনার সফলতা কামনা করছি…
৩৭. ১৪ ই মার্চ, ২০০৮ সকাল ৯:৫০
comment by: প্রচেত্য বলেছেন: চমতকার সৌন্দর্য
১৪ ই মার্চ, ২০০৮ রাত ৮:২০
লেখক বলেছেন: ধন্যবাদ প্রচেত্য দা :)
৩৮. ১৪ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:৫০
comment by: প্রণব আচার্য্য বলেছেন: হুম!
১৪ ই মার্চ, ২০০৮ রাত ৮:২১
লেখক বলেছেন: হু ম ম :)
৩৯. ১৪ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৪৩
comment by: কালপুরুষ বলেছেন: চমৎকার ভাবনা। ভাললাগলো।
৪০. ১৪ ই মার্চ, ২০০৮ রাত ১০:৩৬
comment by: মনিটর বলেছেন: সাবলীল
১৪ ই মার্চ, ২০০৮ রাত ১০:৩৯
লেখক বলেছেন: ধন্যবাদ মনিটর ভাই। :)

আপনার লেখা পাইনা ম্যালা দিন। নতুন লেখা দিন।

৪১. ১৫ ই মার্চ, ২০০৮ রাত ১২:৫৫
comment by: জয়িতা বলেছেন: চমৎকার অনুভূতি।মনটা বিষন্ন হয়ে গেলো।নাকফুল নিয়ে একটা ছোট সুন্দর স্বপ্ন আছে।
১৫ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫০
লেখক বলেছেন: লিখতে লিখতে আমার মনটাও বিষন্ন হয়ে গেছিলো :(
৪২. ২১ শে মে, ২০০৮ রাত ১০:১০
comment by: ef="http://www.somewhereinblog.net/blog/Baadshablog">এরশাদ বাদশা বলেছেন: নিজের উপর রাগ হলো ভীষন। কেন যেন ভালো পোস্টগুলো আমার চোখ এড়িয়ে যায়। মুকুল ভাই কবিতাটা এতো ভালো লেগেছে যে, একটা স্বীকারোক্তি দিতে ইচ্ছে করছে। আর তা হলো- জয় আর আলো চরিত্রটা পুরোটা কাল্পনিক নয়!!

অনেক ধন্যবাদ আপনাকে। এখন থেকে আপনার লেখা মিস করবোনা।

২১ শে মে, ২০০৮ রাত ১০:১৯
লেখক বলেছেন: আপনার গদ্য ভালো লাগে। বাস্তব অনেক সময় নাটকের চেয়ে বেশি নাটকীয় হয়! সিনেমার চেয়েও বেশি সিনেম্যাটিক হয়। তাই চরিত্রগুলো কাল্পনিক হলেও বাস্তবের সাথে অনেক সময়ই মিলে যায়।

লেখাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ। শুভেচ্ছা। :)

মন্তব্য করুন

 

 

 

আপনি ব্যবহার করতে পারেন এই এইচটিএম এল ট্যাগগুলো

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

:wink: :-| :-x :twisted: :) 8-O :( :roll: :-P :oops: :-o :mrgreen: :lol: :idea: :-D :evil: :cry: 8) :arrow: :-? :?: :!: