লগ ইন

ব্যবহারকারি:
পাসওয়ার্ড:

| নিবন্ধন | পাসওয়ার্ড হারিয়েছে?

আততায়ী

আততায়ী

০১ লা মে, ২০০৭ সকাল ১১:২৬

নিজেই নিজের পোস্টমর্টেম করে দেখেছি,
শরীরে আঘাতের কোন চিহ্ন নেই;
বুক চিরে হৃদপিন্ড স্পর্শ করেনি কোন তীক্ষ্ণ ছুরি,
শরীর পোড়েনি আগুনে,
বুক পিঠ ফুটো করে চলে যায়নি কোন বুলেট,
দেহের কোন হাড় ভেঙ্গে যায়নি
কিম্বা পাকস্থলীতে নেই প্রাণঘাতী হেমলক।
তাহলে কেন আমি আজ আহত!
কি এক আশ্চর্য অস্ত্রের আঘাতে
আমার হৃদয় ফুটো হয়ে গ্যাছে।
আততায়ী, এ কেমন অস্ত্র তোমার!

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১২

১. ০১ লা মে, ২০০৭ সকাল ১১:৪৩
comment by: বকলম বলেছেন: আগে অন্যের কবিতা নিজের বলে চালিয়ে দেবার অভ্যাস ছিল নাকি!!!

২. ০১ লা মে, ২০০৭ সকাল ১১:৪৮
comment by: মুকুল বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। নতুন তো, এখনো শিখছি। আশা করি সাহায্য করবেন। আবারো ধন্যবাদ।

৩. ০১ লা মে, ২০০৭ দুপুর ১:০৫
comment by: চোর বলেছেন: খাইছে! এই সর্বোনাশটা কে করলো?

স্বরচিত কবিতা ভালো লিখেছেন।

৪. ০১ লা মে, ২০০৭ দুপুর ১:০৯
comment by: অরূপ বলেছেন: মুকুল কবিতার জন্য সাধুবাদ
বকলম আর চোরের রসিকতায় নিরুৎসাহিত হবেন না। তারা লোক খারাপ না। স্বরচিত শব্দটা বাহুল্য, তাই তামাশার মুখে পড়তে পারেন

৫. ০১ লা মে, ২০০৭ বিকাল ৩:১৩

মন্তব্য করুন

 

 

 

আপনি ব্যবহার করতে পারেন এই এইচটিএম এল ট্যাগগুলো

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

:wink: :-| :-x :twisted: :) 8-O :( :roll: :-P :oops: :-o :mrgreen: :lol: :idea: :-D :evil: :cry: 8) :arrow: :-? :?: :!: