লগ ইন

ব্যবহারকারি:
পাসওয়ার্ড:

| নিবন্ধন | পাসওয়ার্ড হারিয়েছে?

ড. ফখরুদ্দিন ১/১১ এর অজানা কাহিনী জাতির সামনে উপস্থাপন করতে চান

১/১১ পরবর্তি দুইবছরের কর্মকাণ্ড আলোকে একটি বই লিখছেন ওই সময়ের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমেদ। মেরিল্যান্ডে অবসর জীবনে এটিই হচ্ছে বর্তমানে তার একমাত্র কাজ। এ কাজটি করার মাধ্যমে তিনি বহুল আলোচিত ওই দুইবছরের একটি চিত্র, ভেতরের অজানা কাহিনী জাতির সামনে উপস্থাপন করতে চান।

এজন্যে তিনি নিতান্ত আপনজন ব্যতিত কারো সাথে সাাৎ অথবা আলাপ করতে চান না। তবে ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা অধ্যাপক স্বদেশ বসুর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সংহতি নামক একটি সেবামূলক প্রতিষ্ঠান কর্তৃক ৬ ডিসেম্বর আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ড.ফখরুদ্দিন আহমেদ। ৬ ডিসেম্বর এ অনুষ্ঠানটি হয় ভার্জিনিয়া স্টেটের হার্নডন সিটিতে। এ শোক-সমাবেশে ড. ফখরুদ্দিন স্বদেশ বসুর স্মৃতিচারণকালে বলেন, তিনি ছিলেন খাঁটি একজন দেশপ্রেমিক মানুষ। অন্যায়-অবিচারের সাথে কখনো আপোষ করেননি।

তিনি বলেন, স্বদেশ বসু অনন্য মেধাবী অর্থনীতিবিদ ছিলেন। স্বাধীনতার পর পরিকল্পনা কমিশনের সদস্য হিসাবে দেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তার মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক সন্তানকে হারালো।

২ টি মন্তব্য @ ড. ফখরুদ্দিন ১/১১ এর অজানা কাহিনী জাতির সামনে উপস্থাপন করতে চান

মন্তব্য করুন

 

 

 

আপনি ব্যবহার করতে পারেন এই এইচটিএম এল ট্যাগগুলো

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

:wink: :-| :-x :twisted: :) 8-O :( :roll: :-P :oops: :-o :mrgreen: :lol: :idea: :-D :evil: :cry: 8) :arrow: :-? :?: :!: